আগামীকাল প্রকাশিত হবে ঢাবির ‘খ’ ইউনিটের ফলাফল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল আগামীকাল সোমবার (২৭ জুন) দুপুর ১প্রকাশ করা হবে।রোববার (২৬ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামীকাল দুপুর ১টায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করবেন।

গত ৪ জুন ২০২১-২২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাতটি বিভাগীয় পর্যায়ের সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘খ’ ইউনিটে ১ হাজার ৭৮৮টি আসনের বিপরীতে লড়েন ৫৮ হাজার ৫৮৭ জন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *