
মর্নিং ট্রিবিউন ডেস্কঃ
আজ শোকাবহ ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতি স্থাপন করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে মুক্তিযুদ্ধ মঞ্চ। একই সাথে শিখা চিরন্তন প্রাঙ্গণে ১৫ আগস্টে নিহত সকল শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করে নিরবতা পালন করা হয়। উপস্থিত গনমাধ্যম কর্মীদের সাথে এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে, বঙ্গবন্ধুর যেসব খুনি এখনও বিদেশে পালিয়ে আছে, তাদেরকে ধরে এনে ফাঁসির রায় কার্যকরের দাবী জানানো হয়।
এই প্রথম বারের মত শত শত সাধারন মানুষ আমাদের সাথে যোগ দিয়ে মোমবাতি প্রজ্বলন করে জাতির পিতাসহ ১৫ আগষ্টের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক এডভোকেট শফিকুল ইসলাম, মুক্তিযুদ্ধ মঞ্চের মিডিয়া সেলের প্রধান জনাব ইমদাদুল হক তৈয়ব, মুক্তিযুদ্ধ ছাত্র মঞ্চের সভাপতি জনাব আবদুর রহমান খোকন, সাধারণ সম্পাদক জনাব সাবিহা মাহফুজ নীলা, ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক জনাব রাজিয়া সুলতানা জেরিন, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক জনাব আরিফুল ইসলাম।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা ও তাঁর আত্মার মাগফেরাত কামনা করে মুক্তিযুদ্ধ মঞ্চ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। তাঁর আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা আজ পেয়েছি একটি স্বাধীন রাষ্ট্র।
যারা দেশকে ও রাষ্ট্রকে ভালোবাসেন, তারা অবশ্যই দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখবেন। আর যারা দেশ ও জাতির শত্রু এবং বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যার সাথে যে কুচক্রী মহল জড়িত ছিল, তারাই অশুভ সিন্ডিকেটের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এ বিষয়ে আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং সচেতন হতে হবে।
বর্তমান বিশ্বের সার্বিক পরিস্থিতির কারণে বাংলাদেশেও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। যার ফলে একটি কুচক্রী মহল দেশে বৈরী পরিস্থিতি তৈরি করতে চেষ্টা করছে, যা আমাদের সবাইকে ধৈর্যের সাথে মোকাবেলা করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই সুযোগে দেশের শত্রুরা যেন ষড়যন্ত্র ও অরাজকতা তৈরি করতে না পারে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

Hi there to every ƅody, it’s my first go tօ
see of this web site; this webpage includes awesome and truⅼy excellent information in support of visitors.