জয় ও পুতুল

পদ্মা সেতু দিয়ে জয় ও পুতুলকে নিয়ে বাড়ি গেলেন প্রধানমন্ত্রী:মেয়ে পুতুলের সেলফিতে হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রী ও জয়

নিজস্ব প্রতিবেদকঃ

পদ্মা সেতুতে মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভাই সজীব ওয়াজেদ জয়কে নিয়ে সেলফি তুললেন সায়মা ওয়াজেদ পুতুল। আজ সোমবার (৪ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে এই সেলফি তুলেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের দিনে মেয়ে পুতুলকে নিয়ে ওপারে গেলেও এই প্রথম মায়ের সঙ্গী হলেন সজীব ওয়াজেদ জয়। ফলে পুরো পরিবারের জন্য এ এক বাড়তি আনন্দের। যে কারণে আনন্দক্ষণের স্মৃতি ধরে রাখতে ভুলেননি তারা।

আজ সোমবার (৪ জুলাই) সকাল সাতটা ৪০ মিনিটে গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা শুরু করেন। এরপর সকাল আটটা ৪৮ মিনিটে মাওয়া টোল প্লাজায় পদ্মা সেতুর টোল দিয়ে সেতুতে ওঠেন।

সেতুর মধ্যভাগে গিয়ে জয় ও পুতুলের সঙ্গে কিছুক্ষণ অবস্থান করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রমত্তা পদ্মার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন তিনি। সকাল সোয়া নয়টার দিকে তিনি জাজিরা প্রান্তে যান এবং সেখানে ফলকের সামনে কিছু সময় দাঁড়ান। এরপর বিশ্রাম নেন জাজিরা প্রান্তের সার্ভিস এরিয়া-২ এ। উদ্বোধনের পর পদ্মা সেতু দিয়ে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর এটিই প্রথম ব্যক্তিগত সফর।

টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এরপর নিয়ে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ তিনি মোনাজাতে অংশ নেন।

সফর শেষে বিকেলে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।

 

বিকালে হেলিকপ্টার যোগে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *