#morningtribune#bd#du#fakestudent

ঢাবিতে সাড়ে তিন বছর ধরে ক্লাস করা ‘ভুয়া’ ছাত্র আটক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ২০১৮১৯ সেশনে দীর্ঘদিন ধরে ক্লাস,পরীক্ষায় অংশগ্রহন করা এক ভুয়া ছাত্রকে আটক করা হয়েছে। আটককৃত ছাত্রের নাম সাজিদুল কবির। তার গ্রামের বাড়ী নারায়নগন্জ সদরে।

ক্লাস সিআরদের বরাত দিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে এই ভুয়া ছাত্র মিডটার্ম পরীক্ষায় ক্লাসে উপস্থিত থাকত কিন্ত ফাইনাল পরীক্ষায় অংশগ্রহন করত না।  আজ ২৪ই আগস্ট হঠাৎ করে সে মিড পরীক্ষায় অংশগ্রহন  করে কিন্ত খাতা গোনার সময় ধরা পড়ে যে একটা খাতা অতিরিক্ত। আজকের পরীক্ষার  খাতায় সে ক্লাসে উপস্থিত একজনের  রোল ব্যবহার করে। তখন  সাথে সাথে অফিস থেকে রেজিস্ট্রেশন খাতা এনে চেক করলে দেখা যায়,সে তার পূর্বের পরীক্ষার খাতায় ভর্তি বাতিল করে মেডিকেল কলেজে ভর্তি হওয়া  এক ছাত্রের রোল ব্যবহার করত। তারপর স্যার আর সিআররা মিলে তাকে আটক করে প্রক্টর অফিসে জিজ্ঞাসাবাদের জন্য হস্তান্তর  করে। প্রক্টর অফিস জিজ্ঞাসাবাদের সময় সে একেক সময় একেক তথ্য দিচ্ছিল। বিভিন্ন মাধ্যম থেকে জানা যায়, সে ঢাবির পরিচয় ব্যবহার করে বিভিন্ন সংগঠন থেকে সংবর্ধনা নেওয়া, মিথ্যা পরিচয়ে বিভিন্ন কোচিং ক্লাস করানো,একাধিক মেয়ের সাথে  প্রেমের সম্পর্ক গড়ে তোলা সহ বিভিন্ন অপরাধে সাথে জড়িত।

জিজ্ঞাসাবাদের সময়  উপযুক্ত প্রমানাদি উপস্থিত করতে না পারার দরুন পরবর্তীতে তাকে ঢাবি প্রক্টর কর্তৃক শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *