
অফিস ডেস্কঃ
গত গয়েকদিন ধরেই তীব্র তাপপ্রবাহে হাঁসফাঁস জনজীবন। আগামী দুই দিন সারা দেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বা সামান্য বাড়তে পারে। তবে বর্ধিত আবহাওয়ার অবস্থায় বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা। জুনে ১১ বছরের রেকর্ড ভাঙা তাপে নতুন করে প্রাকৃতিক দুর্যোগের দুঃসংবাদ আবহাওয়া বিশ্লেষকদের।
তাপপ্রবাহ আর কত দিন থাকবে ?
রবিবার (৪ জুন) সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
মর্নিং ট্রিবিউনের অফিসিয়াল ফেসবুক পেইজ
ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বলছে, আগামী ৫ জুন সাগরে ঘূর্ণাবর্ত তৈরির শঙ্কা রয়েছে। যা পরবর্তীতে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। রাজশাহী, নওগাঁ, নীলফামারী ও দিনাজপুর জেলাগুলোর ওপর দিয়ে তীব্র গরম বয়ে যাচ্ছে। ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগসহ রংপুর ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ এবং মৌলভীবাজার, চাঁদপুর ও নোয়াখালী জেলাগুলোর ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে
