জগন্নাথ হল

ঢাবি জগন্নাথ হল ছাত্রদলের নেতৃত্বে কারা ?

ঢাবি প্রতিবেদকঃ

গতকাল জগন্নাথ ছাত্রদলের নেতাকর্মীদের দের হাতে আটক হন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাবি শাখার সমাজসেবা সম্পাদক অর্ক সাহা। পরবর্তীতে তাকে মারধর করে প্রভোস্ট এবং হল প্রশাসনের মাধ্যমে শাহবাগ থানায় তুলে দেওয়া হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিভিন্ন পেজ এবং এক্টিভিস্ট অর্ক সাহার উপর মবের সাথে সম্পর্কিত যাদের পরিচয় প্রকাশ করা হয়েছে তাদের মধ্যে হল শাখা ছাত্রদলের সদস্য সচিব এবং তার অনুসারী ধ্রুব রায়ের নাম এসেছে সবচেয়ে বেশি।

 

মর্নিং ট্রিবিউনের অফিসিয়াল ফেসবুক লিংক

 

জগন্নাথ হল বিস্তারিত অনুসন্ধানে দেখা যায় ধ্রুব রায় নিজেই ছাত্রলীগের রাজনীতির সাথেই সম্পৃক্ত ছিলেন, জুলাইয়ের উত্তাল দিন গুলোতেও তিনি ছিলেন শিক্ষার্থীদের বিপরীতে। তিনি পলাতক ছাত্রলীগ নেতা শেখ ওয়ালি আসিফ ইনানের অনুসারী ছিলেন। আমাদের হাতে আসা কিছু স্কিনশর্টে দেখে যায় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ব্যাপারে অত্যন্ত সরব ভূমিকা পালন করেছেন ফ্যাসিস্ট আমলে।

আরও পড়ুন
তবে ০৫ তারিখের ক্ষমতার পটপরিবর্তনের পরে তিনি নিজের অবস্থান বদলে যুক্ত হন ছাত্রদলে এবং পৌছে যান প্রধানমন্ত্রী তারেক রহমানের টেবিল পর্যন্ত। হলে আধিপত্য ধরে রাখতে বর্তমানে তিনি হল শাখা ছাত্রদলের সদস্য সচিব প্রসেনজিৎ বিশ্বাসের অনুসারী। তার বিরুদ্ধে ইতিপূর্বেও ছাত্রলীগ ট্যাগ দিয়ে হলের একাধিক শিক্ষার্থীর রুম ভাংচুর ও মারধরের অভিযোগ রয়েছে। কিন্তু তিনি সর্বদাই ধরা ছোয়ার বাইরেই থেকে গিয়েছেন। শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করে জানা যায় হল প্রশাসন সব কিছু জানার পরেও তার সামনে অসহায়,  নিতে পারে নি কোন পদক্ষেপ।

গতকালের ঘটনায় শাখা ছাত্রদলের আরেক নেতা প্রান্ত পাল ( যুগ্ম আহ্বায়ক, জগন্নাথ হল ছাত্রদল ) ছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জগন্নাথ হল শাখা সাধারণ সম্পাদক অতনু বর্মণের অনুসারী। তিনিও বর্তমানে জগন্নাথ হল ছাত্রদলের সদস্য সচিব  প্রসেনজিৎ বিশ্বাসের সাথেই রাজনীতি করছেন।

ছাত্রদলের নাম ব্যবহার করে শিক্ষার্থীদের ওপর হামলা ও মব সৃষ্টি করার এই সংস্কৃতি কি হলের সার্বিক নিরাপত্তাকে হুমকিতে ফেলছে না?

ক্ষমতার অলিন্দে থাকা সাবেক ছাত্রলীগ কর্মীদের কীভাবে এবং কার আশ্রয়ে ছাত্রদলের মতো সংগঠনে পুনর্বাসন করা হচ্ছে?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *