
লক্ষ্মীপুরের রায়পুরে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে পৌর শহরের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তার কক্ষ থেকে গ্রেফতার করে পুলিশ। রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার ওই জামায়াত নেতার নাম নিজাম উদ্দিন (৫২)। সে ওই কলেজের অধ্যক্ষ এবং উপজেলার কেরোয়া ইউনিয়নের মোল্লারহাট গ্রামের মৃত মোবারক আলির ছেলে ও উপজেলা জামায়াত ইসলামের সাবেক সেক্রেটারি। এদিন দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া বলেন, গ্রেফতার নিজাম উদ্দিন রায়পুর উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি। তিনি রায়পুর আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ। দক্ষিণ কেরোয়া গ্রামের মুন্সি বাড়ির মৃত মোবারক উল্যার ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১১ আগস্ট) বিদ্যালয়ে টিফিন বিরতির সময় নিজাম উদ্দিন ওই ছাত্রীকে নিজ কক্ষে ডেকে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টা চালায়। স্কুল ছুটির পর মেয়েটি বাড়িতে গিয়ে তার বাবা-মাকে বিষয়টি জানিয়ে দেয়। পরে ছাত্রী-অভিভাবকরা ঘটনাটি পুলিশকে জানালে স্কুল থেকে অভিযুক্ত অধ্যক্ষকে গ্রেফতার করা হয় । ছাত্রীর মায়ের দায়ের করা মামলায় নিজামকে গ্রেফতার দেখানো হয়েছে।
এ ঘটনায় রবিবার দুপুরে ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে অধ্যক্ষ নিজাম উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা করেন। এই মামলায় নিজাম উদ্দিনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
