
ভারতের প্রথম মহিলা আদিবাসী রাষ্ট্রপতি হয়ে ইতিহাসে নাম লেখালেন দ্রৌপদী মুর্মু । রাষ্ট্রপতি নির্বাচনে রেকর্ড ভোটে জিতলেন তিনি। আগামী ২৫ জুলাই তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন।
গোটা ভারতের নজর ছিল এই নির্বাচনের ফলের দিকে। যদিও প্রত্যাশা মতোই ফল বলে মত রাজনৈতিক মহলের একাংশের। বৃহস্পতিবার সকাল এগোরাটা থেকে গণনা শুরু হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় জানা যায়, মার্জিনে বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাকে হারিয়ে ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু।
পরাজয় মেনে নিয়ে দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় প্রার্থী যশবন্ত সিনহা। আগামী ২৫ জুলাই শপথ নেবেন দ্রৌপদী। তার একদিন আগে বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হয়ে যাবে।
এর আগে ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত ঝাড়খণ্ডের প্রথম নারী গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন দ্রৌপদী। উড়িষ্যার একটি পশ্চাৎপদ জেলার ময়ূরভঞ্জ গ্রামের এক দরিদ্র পরিবারে জন্ম নিয়েছেন তিনি। শত প্রতিকূলতা সত্ত্বেও তিনি লেখাপড়া চালিয়ে গেছেন। সাঁওতাল পরিবার থেকে এসেছেন দ্রৌপদী মুর্মু।
