‘শাহরুখের প্রস্তাব ফেরাতে পারিনি’ দীপিকা

বেশ কয়েকদিন ধরে ‘জওয়ান’ সিনেমাটি নিয়ে আলোচনায় রয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। অ্যাটলি পরিচালিত এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো দক্ষিণী অভিনেত্রী নয়নতারার সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন এই অভিনেতা। সিনেমাটিতে শাহরুখ খানের লুক ও নয়নতারার সঙ্গে স্ক্রিন শেয়ার ঘিরে দর্শক কৌতুহলও বাড়ছে। এবার সিনেমাটি নিয়ে নতুন চমক দিলেন নির্মাতা অ্যাটলি। সিনেমাটিতে যুক্ত হচ্ছেন বর্তমানে জনপ্রিয়তা ও ক্যারিয়ারের তুঙ্গে থাকা অভিনেত্রী দীপিকা পাডুকোন। এরইমধ্যে নাকি শাহরুখ ও অ্যাটলির সঙ্গে কথাও বলেছেন দীপিকা।

ভারতীয় গণমাধ্যমগুলো প্রকাশ করেছে, সম্প্রতি হায়দ্রাবাদে গিয়ে সিনেমাটির শুটিং নিয়ে দীপিকার সঙ্গে আলোচনা করেছেন শাহরুখ। সিনেমাটিতে দীপিকার চরিত্রটি প্রধান ভূমিকা পালন না করলেও অভিনয়ের বিষয়ে সম্মতি জানিয়েছেন এই তারকা। তবে এখনও আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেননি তিনি।

deepikaদীপিকা পাডুকোন। ছবি: সংগৃহীত

এ প্রসঙ্গে দীপিকা গণমাধ্যমে বলেন, ‘জওয়ান সিনেমাটিতে অভিনয়ের বিষয়ে প্রাথমিক কথা হয়েছে। শিগগিরই হয়তো আনুষ্ঠানিক চুক্তি হবে আমাদের। এতে আমার চরিত্রটির ব্যাপ্তি খুব বেশি না হলেও বিশেষ গুরুত্ব বহন করবে। তাছাড়া শাহরুখের সঙ্গে আমার বোঝাপড়া বরাবরই ভালো। দর্শকরাও দারুণ পছন্দ করেন আমাদের। পাশাপাশি সিনেমাটি ঘিরে সবার মতো আমারও প্রত্যাশার পাল্লা অনেক ভারি। সিনেমাটির গল্প এবং আমার চরিত্রে বিশেষ চমক থাকবে। সব কিছু মিলিয়ে শাহরুখের প্রস্তাব ফেরাতে পারিনি।’

উল্লেখ্য, সিনেমাটিতে শাহরুখ, দীপিকা, নয়নতারা ছাড়া সানিয়া মালহোত্রা, শুনীল গ্রোভারসহ একঝাঁক তারকার দেখা মিলবে। শাহরুখ খানের প্রডাকশন হাউজের ব্যানারে নির্মিতব্য এই সিনেমাটি আগামী বছরের মাঝামাঝিতে প্রেক্ষাগৃহে মুক্তি কথা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *