#morningtribune#finlandpm

ক্ষমা চাইলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন

নিজের সরকারি বাসায় দেওয়া ব্যক্তিগত পার্টি থেকে ফাঁস হওয়া ছবির জন্য অবশেষে ক্ষমা চাইলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন। গত সপ্তাহে একটি পার্টিতে যোগদানের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে দেশ জুড়ে নেতিবাচক প্রতিক্রিয়ায় তৈরি হয়। এর মধ্যেই আরেক পার্টির ছবি সামনে আসে।

এই সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নতুন ছবিতে দেখা যায়, হেলসিঙ্কিতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন থেকে ‘ফিনল্যান্ড’ চিহ্ন দিয়ে নিজেদের খালি স্তন ঢেকে দুই জন প্রভাবশালী নারী একে অপরকে চুম্বন করছেন। এ নিয়ে নতুন করে তোপের মুখে পড়েন সানা মারিন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিয়ে কথা বলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আমরা মনে করি, ছবিটি যথাযথ নয়। তবুও এজন্য আমি ক্ষমাপ্রার্থী। সূত্র: রয়টার্স

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *