চবি প্রতিবেদক।।
চট্টগ্রামে মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আফতাব হোসেন।
(২ সেপ্টেম্বর) শুক্রবার রাত ১২টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন হাটহাজারী সড়কে এ দুর্ঘটনা ঘটে। রাতে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেইটের রাস্তায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষ হলে শিক্ষক আফতাব হোসেন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেননি পুলিশ পরিদর্শক সাদেকুর রহমান।
সম্পাদক: ড. রহমান মাসুক অফিস: ১২৯,এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫। ফোন ও ইমেইল (নিউজরুম): ০১৫৫৮১০৪১৬১; morningtribune@yahoo.com
Copyright © 2026 Morning Tribune. All rights reserved.