বাংলাদেশে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি বাংলাদেশে ন্যাশনাল কনসালট্যান্ট পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।
পদের নামঃ ন্যাশনাল কনসালট্যান্ট—জেন্ডার স্পেশালিস্ট
পদসংখ্যাঃঅনির্ধারিত
যোগ্যতা ও অভিজ্ঞতাঃ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান, জেন্ডার স্টাডিজ, হিউম্যান রিসোর্সেস, নৃবিজ্ঞান, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মনোবিজ্ঞান/কাউন্সেলিংয়ে চার বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি।
চাকরির ধরনঃ চুক্তিভিত্তিক
কর্মস্থলঃকক্সবাজার
অভিজ্ঞতাঃ কোনো উন্নয়ন সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত সাত বছর চাকরির থাকতে হবে। এর মধ্যে জেন্ডার/জেন্ডার–সংক্রান্ত প্রজেক্টে চার বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
দক্ষতাঃ যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক বেতন ২ লাখ ১২ হাজার ১৯৯ টাকা। এ ছাড়া ইনস্যুরেন্স, ছুটিসহ সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা রয়েছে।
আবেদন করার প্রক্রিয়াঃ
আগ্রহী প্রার্থীদের ডব্লিউএইচওর ক্যারিয়ার–বিষয়ক ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ১৯ অক্টোবর ২০২২।
সম্পাদক: ড. রহমান মাসুক অফিস: ১২৯,এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫। ফোন ও ইমেইল (নিউজরুম): ০১৫৫৮১০৪১৬১; morningtribune@yahoo.com
Copyright © 2026 Morning Tribune. All rights reserved.