|
অনলাইন ডেস্কঃ
কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিষ্ণপুর গ্রামের মেধাবী সন্তান এনএম জিয়াউল আলম। এনএম জিয়াউল আলম প্রশাসনে জনসেবা উদ্ভাবন ক্যাটাগরিতে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২২ পান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সঙ্গে এই পুরস্কার পান তিনি।প্রসঙ্গত, ২০১৮ সালে কারিগরি ক্ষেত্রে দলগত শ্রেণিতে জনপ্রশাসন পদকে ভূষিত হন এন এম জিয়াউল আলম। এর আগে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সিলেটের বিভাগীয় কমিশনার থাকাকালীন ২০১২ সালে সিলেট বিভাগের ডিজিটালাইজেশন কার্যক্রমে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ‘ইনোভেশন অ্যাওয়ার্ড’ নামে জাতীয় পুরস্কার এবং ২০১৩ সালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন পদকে ভূষিত হন প্রশাসনের এই চৌকস কর্মকর্তা।
![]() এ বছর জনপ্রশাসনে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ৩১ জন কর্মকর্তা ও প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২২ দেওয়া হয়।
জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে শনিবার বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সভাপতিত্বে মনোনীতদের হাতে পদক তুলে দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। গণভবন থেকে এই অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশাসনের ৮৪ ব্যাচের কর্মকর্তা জিয়াউল আলম। তিনি বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), সিলেটের বিভাগীয় কমিশনার, খুলনার জেলা প্রশাসকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন |
সম্পাদক: এন.ইউ রহমান অফিস: ১৩১,এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫। ইমেইল (নিউজরুম):morningtribune71@gmail.com
Copyright © 2026 Morning Tribune. All rights reserved.