ক্যাম্পাস প্রতিনিধিঃ
রাজধানীর নীলক্ষেতের বইয়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনাস্থল পরিদর্শন করে জানা যায় , নীলক্ষেত শাহজালাল মার্কেটের সামনের অংশ থেকে আগুনের সূত্রপাত ঘটে ।মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রুপ ধারন করে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রনের কাজে অংশ গ্রহন করে। ফায়ার সার্ভিসের কর্মীরা রাত আট টা পঞ্চাশে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিসের পলাশী, লালবাগ ও সিদ্দিকবাজারের ফায়ার সার্ভিসের ইউনিটগুলো অংশগ্রহন করে ।
আগুনের সূত্রপাত নিয়ে কেউ কোন স্পষ্টধারনা দিতে পারছে না। কেউ বলছে ওয়েল্ডিং এর আগুন থেকে সুত্রপাত,আবার কেউ বলছে খাবারের হোটেল থেকে আগুনের সুত্রপাত।
অনেক দোকানদার কে রাস্তায় বসে কান্না করতে দেখা যায়। এক দোকানদার প্রতিবেদকের কাছে কান্না করতে করতে বলেন,’ স্কুল কলেজ মাত্র খুলল নতুন বই উঠালাম, সব তো শুরুর আগেই শেষ হয়ে গেল’’। এক দোকানির মায়ের কান্নায় আশপাশ ভারী হয়ে উঠে। মার্কেটের অনেক দোকানের সব বই পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির হিসাব অনুমান করা যাচ্ছে না।
আগুন নিয়ন্ত্রনের পানিতে রাস্তার পাশে থাকা ভাল বইগুলোও ভিজে নষ্ট হয়ে যায়। যা দোকান মালিকদের মড়ার উপর খাড়ার ঘা হয়ে দেখা দেয়।
ফায়ার ফাইটার নজরুল ইসলাম বাংলাদেশ কণ্ঠকে বলেন,’ উৎসুক জনতার ভীড়ের কারনে তাদের পৌছাতে সময় লেগে যায়। তা নাহলে ক্ষয়ক্ষতি কিছুটা কমানো সম্ভব হত।
মঙ্গলবার নীলক্ষেতের মার্কেটগুলোতে সাপ্তাহিক বন্ধ থাকায় ক্রেতা বিক্রেতার কোন চাপ ছিল না। ঘটনার সময় নিউমার্কেটমুখী রাস্তা গুলো বন্ধ ছিল।
সম্পাদক: এন.ইউ রহমান অফিস: ১৩১,এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫। ইমেইল (নিউজরুম):morningtribune71@gmail.com
Copyright © 2026 Morning Tribune. All rights reserved.