ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পাশ করেছেন ৪ হাজার ২৮৯ জন। পাশের হার ১৪ দশমিক ৩০ শতাংশ।বাকি ৮৫ দশমিক ৭০ শতাংশ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।
আজ রবিবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল প্রকাশ করেন।
গত ৩ জুন ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও দেশের সাতটি বিভাগে পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বছর ‘গ’ ইউনিটে আবেদন করেছিলেন ৩০ হাজার ৬৯৩ জন। এর মধ্যে অংশগ্রহণ করেন ২৯ হাজার ৯৯৭ জন। পাস করেছেন মাত্র ৪,২৮৯ জন শিক্ষার্থী, যা মোট পরীক্ষার্থীর ১৪ দশমিক ৩ শতাংশ। বাকি ৮৫ দশমিক ৭ শতাংশ পরীক্ষার্থীই ফেল করেছেন।
ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত এ ইউনিটে গতবার পাসের হার ছিল ২১.৭৫ শতাংশ। এবার এই ইউনিটের মাধ্যমে ৯৩০ জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন।
সম্পাদক: ড. রহমান মাসুক অফিস: ১২৯,এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫। ফোন ও ইমেইল (নিউজরুম): ০১৫৫৮১০৪১৬১; morningtribune@yahoo.com
Copyright © 2026 Morning Tribune. All rights reserved.