অনলাইন ডেস্কঃ
লেখক ও সাহিত্যিক সালমান রুশদির ওপর হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যে এক অনুষ্ঠানে অংশ নেয়ার সময় এ ঘটনা ঘটে। শিটোকোয়া ইনস্টিটিউটিশনে সালমান রুশদীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলার পরপরই তাকে সেখানে নেওয়া হয়। রিটা ল্যান্ডম্যান নামে এক চিকিৎসকের তত্ত্বাবধানে আছে তিনি।
প্রতিবেদনে বলা হয়, পরিচয় হওয়ার ছদ্মবেশে একজন ব্যক্তি চৌতাকুয়া ইনস্টিটিউশনের মঞ্চে ওঠে তাকে ঘুষি অথবা ছুরিকাঘাত শুরু করে। এসময় ৭৫ বছর বয়সী রুশদিকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেওয়া হয়।
সালমান রুশদির উপন্যাস ‘স্যাটানিক ভার্সেস’, যাকে মুসলিম বিশ্বের অনেকেই ধর্মদ্রোহী বলে মনে করেন। এই উপন্যাস প্রকাশের পর বছরের পর বছর ধরে তিনি হত্যার হুমকি পেয়ে আসছেন।
অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, ঘটনার পরপরই মঞ্চে ছুটে আসেন অনুষ্ঠানে উপস্থিত লোকজন।
ঘটনাস্থলে থাকা লোকজন হামলাকারীকে আটক করেছে বলে জানা গেছে। তবে রুশদির অবস্থা বর্তমানে জানা যায়নি।
সম্পাদক: ড. রহমান মাসুক অফিস: ১২৯,এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫। ফোন ও ইমেইল (নিউজরুম): ০১৫৫৮১০৪১৬১; morningtribune@yahoo.com
Copyright © 2026 Morning Tribune. All rights reserved.