প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩, ২০২৬, ২:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩, ২০২২, ২:২৮ পূর্বাহ্ণ
গণগ্রন্থাগার অধিদপ্তর নিয়োগ দিবে পরামর্শক, আবেদন ফি ১০০০
গণগ্রন্থাগার অধিদপ্তর পরামর্শক পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীকে ৩১ আগস্টের মধ্যে ডাকে আবেদনপত্র পৌঁছাতে হবে।
- পদের নাম: পরামর্শক
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স স্নাতক বা গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় বিভাগে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। প্রার্থীকে আইটি ক্ষেত্রে পেশাগত ন্যূনতম ১০ বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। জাতীয় বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানে পরামর্শক হিসেবে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। আধুনিক গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে বাস্তব অভিজ্ঞতা ও সনদ থাকা বাঞ্ছনীয়।
বয়সসীমা: ২০২২ সালের ৩১ আগস্ট পর্যন্ত সর্বোচ্চ ৪০ বছর।
বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত চাকরির ফরম নিজ হাতে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদন ফি
প্রকল্প পরিচালক, সরকারি গণগ্রন্থাসমূহের অনলাইন সেবা কার্যক্রম সম্প্রসারণ (প্রথম সংশোধিত) প্রকল্প, গণগ্রন্থাগার অধিদপ্তর, ঢাকা বরাবর ১০০০ টাকা ব্যাংক ড্রাফট করে আবেদনপত্রের সঙ্গে রসিদ সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: প্রকল্প পরিচালক, সরকারি গণগ্রন্থাসমূহের অনলাইন সেবা কার্যক্রম সম্প্রসারণ (প্রথম সংশোধিত) প্রকল্প, গণগ্রন্থাগার অধিদপ্তর, ঢাকা ।
আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট ২০২২।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
সম্পাদক: ড. রহমান মাসুক অফিস: ১২৯,এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫। ফোন ও ইমেইল (নিউজরুম): ০১৫৫৮১০৪১৬১; morningtribune@yahoo.com
Copyright © 2026 Morning Tribune. All rights reserved.