অনলাইন ডেস্কঃ
দেশের সব ধরনের ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। রাত ১২টার পর ফার্মেসি বন্ধ রাখার কোনো নির্দেশনা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি বলে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী।
আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রণালয়ের সভা কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, ওষুধের দোকান বন্ধ থাকার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা থাকবে। সিটি করপোরেশন যদি এটা নিয়ে কিছু করে থাকে সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে করা হয়নি। আমরা এ বিষয়ে তাদের সঙ্গে কথা বলছি।
প্রসঙ্গত, ২২ সেপ্টেম্বর জাতীয় বিভিন্ন খবরের কাগজে গণবিজ্ঞপ্তি দিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জানিয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আওতাধীন এলাকায় সব দোকান পাট, শপিং মল, মার্কেট, বিপণীবিতান, কাঁচাবাজার ও ব্যবসা প্রতিষ্ঠান রাত ৮টায় বন্ধ করতে হবে। সাধারণ ওষুধের দোকান রাত ১২টায় এবং হাসপাতালের সঙ্গে সংযুক্ত নিজস্ব ওষুধের দোকান রাত ২টার মধ্যে বন্ধ করতে হবে।
সম্পাদক: এন.ইউ রহমান অফিস: ১৩১,এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫। ইমেইল (নিউজরুম):morningtribune71@gmail.com
Copyright © 2026 Morning Tribune. All rights reserved.