প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩, ২০২৬, ১:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৪, ২০২২, ২:৫৭ অপরাহ্ণ
একনজরে পদ্মা সেতুর সব তথ্য
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসের দীর্ঘতম পদ্মা সেতুর উদ্বোধন করবেন। উদ্বোধনের পরের দিন যান চলাচলের জন্য উন্মুক্ত হবে সেতু। প্রবহমান পদ্মার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বাঙালির অহংকার পদ্মা সেতুর ওপর দিয়ে ছুটে চলবে যানবাহন।
- পদ্মা সেতুর দৈর্ঘ্য: ৬.১৫ কিলোমিটার
- পদ্মা সেতুতে পিয়ার সংখ্যা: ৪২টি
- পদ্মা সেতুতে পাইল সংখ্যা: ২৯৪টি
- ল্যাম্পপোস্ট: মূল সেতুতে ৩২৮টি, ভায়াডাক্টে ৮৭ টি।
- পদ্মা সেতুতে সড়ক পথ: চার লেইন, চাওড়া ২১ মিটার।
- পদ্মা সেতুতে রেলপথ: সিংগেল ট্রাক ডুয়েল গেজ।
- সেতুর পাইলিংয়ের সর্বোচ্চ গভীরতা: ৪১১.৫০ ফুট (১২৫.৪৬ মিটার)।
- পদ্মা সেতুর ধরন: দ্বিতলবিশিষ্ট (ওপরে যানবাহন চলাচলের পথ এবং নিচে রেলপথ)।
- পদ্মা সেতু প্রকল্পে কাজ করেছে: একসঙ্গে সর্বোচ্চ পাঁচ হাজার মানুষ।
- পদ্মা সেতুতে মোট ব্যয় হয়েছে: ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।
- পদ্মা সেতুর ইঞ্জিনিয়ারিং নকশা করেছে আমেরিকার বিখ্যাত প্রতিষ্ঠান এইসিওএম (AECOM)।
- মূল পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয় ২০১৪ সালের ২৬ নভেম্বর। সে হিসাবে পুরো সেতু নির্মাণে সময় লেগেছে মোট ২ হাজার ৭৬৮ দিন।
- পদ্মা সেতুর বিশদ নকশা করা হয় হংকংয়ে। এতে নেতৃত্ব দেন ব্রিটিশ নাগরিক রবিন শ্যাম।
- পদ্মা সেতুর নকশা প্রণয়নে ব্যবস্থাপক ছিলেন অস্ট্রেলিয়ার কেন হুইটলার।
- পদ্মা সেতুর নির্মাণকাজের তদারকির নেতৃত্ব দেন নিউজিল্যান্ডের নাগরিক রবার্ট জন এভস।
- পদ্মা সেতুতে ১০টি দেশের বিপুল উপকরণ ব্যবহার করা হয়।
- পদ্মা সেতু উদ্বোধন হবে ২০২২ সালের ২৫ জুন।
সম্পাদক: ড. রহমান মাসুক অফিস: ১২৯,এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫। ফোন ও ইমেইল (নিউজরুম): ০১৫৫৮১০৪১৬১; morningtribune@yahoo.com
Copyright © 2026 Morning Tribune. All rights reserved.