প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৬, ১:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২২, ৪:৪৬ পূর্বাহ্ণ
আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর বিভিন্ন এলাকায়
নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি এলাকায় আজ শনিবার ১১ ঘণ্টা গ্যাস থাকবে না। এদিন দুপুর ২টা থেকে রাত ১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস।
গতকাল শুক্রবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বেলা দুইটা থেকে রাত একটা পর্যন্ত (১১ ঘণ্টা) রাজধানীর তেজগাঁও, মহাখালী, গুলশান, বনানী, নতুনবাজার ও বাড্ডা খিল বাড়িরটেক এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে। পাইপলাইনে জরুরি মেরামতকাজের জন্য এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সম্পাদক: এন.ইউ রহমান অফিস: ১৩১,এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫। ইমেইল (নিউজরুম):morningtribune71@gmail.com
Copyright © 2026 Morning Tribune. All rights reserved.